জিটিএ ক্যাসিনোতে টাকাকে চিপে রূপান্তর

২৪ জুলাই, ২০১৯ ০১:০৪  
গ্রান্ড থেফট অটো ভি একটি ইন-গেম ক্যাসিনো চালু করেছে, যেখানে বাস্তবিক টাকাকে (কারেন্সি) গ্যাম্বলিং চিপস কিনতে খরচ করা যাবে। তবে এই চিপসের পরিবর্তে টাকা পাওয়া যাবে না। জিটিএ অনলাইন খেলোয়াড়রা বাস্তবিক টাকা দিয়ে ইন-গেম ডলার কিনতে পারবেন। এরপর ভার্চুয়াল ডলারকে গ্যাম্বলিং চিপসে রূপান্তর করা যাবে। গেমটি ১৮ কিংবা এর বেশি বয়সীদের জন্য হলেও তরুণদের মাঝেও বেশ জনপ্রিয়। ইন-গেম কারেন্সির মাধ্যমে খেলোয়াড়রা গাড়ি, অস্ত্র এবং প্রসাধনী উপকরণ কিনতে পারবে এবং স্লট মেশিন, পোকার ইত্যাদি খেলতে ব্যবহার করতে পারবে। নতুন এই ফিচারটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা দেখা গেছে। বিশেষ করে গেমের মাধ্যমে জুয়া খেলাকে যখন নিয়ন্ত্রণ সংস্থাগুলো বন্ধ করার চেষ্টা করছে, সেখানে এই উদ্যোগ নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। তবে অনেকেই চিপকে বাস্তবিক টাকায় রূপান্তরের দাবি করেছেন। ডিবিটেক/বিএমটি